মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দ্বিতীয় বিয়ে করলেই ভাতা দিবে আমিরাত সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

আমিরাতের সরকার সম্প্রতি ঘোষণা দিয়েছে পুরুষরা একের অধিক বিয়ে করলেই ভাতা পাবে তারা। দেশে অবিবাহিত নারীর সংখ্যা কমাতে এই অভিনব পন্থা বেছে নিয়েছে সংযুক্ত আমিরাত সরকার।

এখন থেকে আমিরাতের যেসব পুরুষ দুজন নারীকে বিবাহ করবে তাদের বাসস্থানের জন্য আমিরাত সরকার তাদেরকে বিশেষ ভাতা দিবে। আমিরাতের অবকাঠামো উন্নয়নমন্ত্রী ড. আব্দুল্লাহ বেলহেফ নুমানি জাতীয় কাউন্সিলের এক সভায় এ ঘোষণা দেন।

নুমানি বলেন, দ্বিতীয় স্ত্রীর জন্য প্রথম স্ত্রীর ন্যায় ভরণ-পোষণের ব্যবস্থা করা হবে। প্রথম স্ত্রীর ঘরের সাথেই দ্বিতীয় স্ত্রীর ঘর নির্মাণ করা হবে। একের অধিক হলেই এ ভাতা পাবে পুরুষ।

কাউন্সিলের সদস্যরা বলেছেন, ঘর তৈরীর জন্য প্রদত্ত ভাতা দেশের অবিবাহিত নারীর সংখ্যা কমাতে সাহায্য করবে। ঘর তৈরীর ফলে পুরুষের জন্য দ্বিতীয় বিবাহ করা আরও সহজ হয়ে যাবে। যার ফলে অবিবাহিত নারীর সংখ্যা কমে আসবে বলে আশা প্রকাশ করেন দেশটির সরকার।

সূত্র: ডন নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ