মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল করেছে গণজাগরণ মঞ্চের নেতারা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা মশাল মিছিল বের করেন।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, শ্রাবণ প্রকাশনীর সত্বাধিকারী রবিন আহসান, স্বৈরাচার বি‌রোধী ছাত্র‌নেতা আকরামুল হকসহ বি‌ভিন্ন বাম ছাত্র সংগঠ‌নের নেতাকর্মীরা।

মশাল মিছিল শেষে আগামীকাল র‌বিবার বিকাল ৪টায় বি‌ক্ষোভ সমা‌বে‌শের ডাক দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। এর আগে বিকেলে থেকেই শাহবাগ গণজাগরণ মঞ্চ চত্বরে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, আজ শনিবার বিকেল সাড়ে ৬ টার দিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বসে থাকার সময় পেছন থেকে অধ্যাপক জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করা হয়। এরপর তাকে সঙ্গাহীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে শাবি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এদিকে ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে স্থানীয়রা। তাকে পিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, ‌‌মঞ্চের পেছন থেকে এসে এক যুবক ছুরি মারে। সঙ্গে সঙ্গে পুলিশসহ অন্যরা তাকে আটক করে। কী কারণে অধ্যাপক জাফর ইকবালের উপর হামলা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলাকারীর পরিচয়া পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ