মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মিশর সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  যুক্তরাষ্ট্র সফরে যাবেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ১৯ শে মার্চ তার এ সফর শুরু হবে। সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করবেন।

বুধবার সৌদি আরবের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি সরকারের একটি সূত্র বলেছেন, এ সফরে যুবরাজ সালমান ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও বস্টন শহর পরিদর্শন করবেন। তবে এখনও তার সফরের বিস্তারিত চূড়ান্ত করা হয় নি।

এর আগে, গত বছর সৌদি আরব সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

একই রিপোর্টে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ৭ই মার্চ বৃটেন সফরে যাবেন। সেখানে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে সন্ত্রাস ও সামাজিক সংস্কার নিয়ে আলোচনা করবেন।

সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করবেন। বুধবার সৌদি আরবের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইয়েমেন, ইরাক ও সিরিয়া সংকটও বৈঠকে গুরুত্ব পাবে বলে হোনানো হয় রিপোর্টে।

এদিকে গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সফরের আগে আগামী রবিবার মিশর সফরে যাবেন যুবরাজ সালমান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ