মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রধানমন্ত্রীর অপেক্ষায় খুলনার সুবিশাল ‘নৌকা মঞ্চ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার (৩ মার্চ) খুলনা যাচ্ছেন। খুলনা সার্কিট হাউজ ময়দানে বক্তব্য দিবেন তিনি। প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে অভিনব এক মঞ্চ প্রস্তুত করেছে খুলনাবাসী।

খুলনার ইতিহাসে এইবারই প্রথম এত বড় এবং ব্যয়বহুল মঞ্চ নির্মাণ করা হয়েছে। ১১০/৩০ ফুট মাপের এই নৌকা তৈরির কাজ শুরু হয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে। এই নৌকাতে দাঁড়িয়েই বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২ মার্চ) সন্ধ্যার মধ্যে মূল মঞ্চের কাজ শেষ হবে বলে জানিয়েছেন মঞ্চের ঠিকাদার আকতার হোসেন।

খুলনা সার্কিট হাউজ ময়দানে মঞ্চ নির্মাণের কাজে সদা পরিশ্রম করে গেছেন ৩০ জন মিস্ত্রী। তাদের সহযোগী হিসেবে আছেন আরো ৩০ জন শ্রমিক। নৌকাটির সাজসজ্জা ও রঙের কাজ করছেন আরো ৭ জন শিল্পী।

মূল মিস্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নূর ডেকোরেটরের শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম এর আগেও দুইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মঞ্চ প্রস্তুত করেছেন। তিনিই জানালেন নৌকামঞ্চটি সম্পর্কে। অত্যাধুনিকভাবে এই মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। তার ভাষ্যমতে এই নৌকায় ৪০০ নেতা বসতে পারবেন।

খুলনার মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান আরো জানান, এই মঞ্চে ২৬০ জন নেতা বসবেন, প্রথম ও দ্বিতীয় সারিতে ৩০ জন এবং শেষ সারিতে ১০০ চেয়ার বসানো হবে। কারা মঞ্চে থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবিনেট মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যানসহ থানার সভাপতি, সাধারণ সম্পাদক এই মঞ্চে থাকতে পারবেন।

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি এই মঞ্চের সকল খরচ নিয়ন্ত্রণ করছেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হচ্ছে সার্কিট হাউজ ময়দান এলাকা। ৩টি স্থানে ২৪টি ক্যামেরা নিয়ন্ত্রণ করছে পুরো মাঠকে। ইতোমধ্যে সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা খুলনায় প্রধানমন্ত্রীর জনসভাকে সঠিকভাবে সম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছেন। এসএসএফ, এনএসআই, সিটিএসবি এবং ডিএসবি এর নিয়ন্ত্রণে মঞ্চ নির্মাণের কাজ চলছে। সূত্র: সময় টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ