সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

চারটি লক্ষণে বুঝে নিন শরীরে বড় ধরনের অসুখ বাসা বেঁধেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্য ডেস্ক: শরীরে যে সব রোগ বাসা বাঁধে, তার অধিকাংশই স্ট্রেস থেকে আসে। এমনকী মানসিক ব্যাধিও দেখা দিতে পারে স্ট্রেস থেকে। ‘নাফিল্ড হেলথ’-এর বিশেষজ্ঞ টিম হিপগ্রেভ জানিয়েছেন, শরীরে চারটি লক্ষণই আগাম জানান দেয় যে, আপনার দেহে রোগ বাসা বাঁধতে শুরু করেছে।

দেখে নেওয়া যাক, কী সেই লক্ষণগুলি—

১. কাজ করার ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকলে বা শরীরে এনার্জির অভাব বোধ করলে বুঝবেন রোগ বাসা বাঁধছে। মূলত স্ট্রেস থেকেই এই লক্ষণ আসে। এর থেকে হরমোন জনিত সমস্যাও তৈরি হয় ও মানসিক ব্যাধি, ঘুম কম হওয়া ইত্যাদিও শুরু হয়।

২. চোয়ালে ব্যথা বা দাঁত কিড়মিড় করা, মাথায় ব্যথা, দাঁতের সমস্যা— ইত্যাদিও হয় স্ট্রেস ও অ্যাংজাইটি থেকে। অনেক সময়ে ঘুমের মধ্যেও অনেকে দাঁতে দাঁত ঘষতে থাকেন, যার ফলে মাড়ি বা জিভি কেটে যায়। এর খেকে মুখে ইনফেকশন পর্যন্ত হতে পারে। মুখের ইনফেকশন বছরের পর বছর ফেলে রেখে দিলে মুখে ক্যানসার পর্যন্ত হতে পারে।

৩. প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন? অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে গিয়েছে। নিয়মিত এমন হতে থাকলে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের কাছে যান।

৪. স্ট্রেস থেকে রোজকার খাদ্যাভ্যাসও বদলে যায়। স্ট্রেস থাকলে তখন ভাত রুটির থেকেও চটজলদি খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। খিদে খুব বেড়েও যেতে পারে, আবার কমেও যেতে পারে। খাদ্যাভ্যাসে পরিবর্তন মানে পেটের বড় অসুখের ইঙ্গিত। তাই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ