মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কোন দেশের মন্ত্রীরা সর্বোচ্চ সম্মানী পান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মন্ত্রীদের সর্বোচ্চ সম্মানী কত? আসলে একেক দেশে মন্ত্রীদের সম্মানীর গ্রাফ একেক রকম। আগের দিনে রাজারা কাজে খুশি হলে মন্ত্রীদের নানা পুরস্কার দিতেন। সেই দিন আর নেই। এখন মন্ত্রীদের দেওয়া হয় নির্দিষ্ট অঙ্কের সম্মানী। অবশ্য ক্ষমতার বিষয়টি বিবেচনায় নিলে সম্মানী একটু গৌণ হয়ে যায়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বিশ্বে সবচেয়ে বেশি অঙ্কের সম্মানী পান সিঙ্গাপুরের মন্ত্রীরা। তবে, তাতে মন ভরেনি তাঁদের। গত বছরই সম্মানী বাড়ানোর দাবি তোলেন তাঁরা। এ জন্য ২০১৭ সালে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটি মন্ত্রীদের বেতন ৯ শতাংশ বাড়ানোর সুপারিশ করে।

কিন্তু এতে বাদ সেধেছে সরকার। সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী তিও চি হিন পার্লামেন্টে বলেছেন, মন্ত্রীদের সম্মানী বাড়ছে না। আজ বৃহস্পতিবার উপপ্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রীদের সম্মানীর কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না।’

ওই পর্যালোচনা কমিটির প্রতিবেদন গত ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, বর্তমানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বছরে সম্মানী পান ২২ লাখ ডলার। আর শুরুর দিকে একজন নতুন মন্ত্রী বছরে সম্মানী পান ১১ লাখ ডলার। প্রথম আলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ