রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

কমিটি বিষয়ে আগামী সপ্তাহে বেফাকের জরুরি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু

সদ্য সমাপ্ত বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের জাতীয় কাউন্সিল নিয়ে উত্থাপিত প্রশ্নের উত্তর দিতে আগামী সপ্তাহে জরুরি বৈঠকে বসছে বেফাকের নীতিনির্ধারকগণ।

বেফাকের মহাসচিব ও ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন।

ময়মনসিংহের উলামায়ে কেরামের দাবি সম্পর্কে তার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না। আমি হুজুরের (আল্লামা আহমদ শফী) সঙ্গে কথা বলবো এবং আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আমরা বসবো।’

তবে এখনও বৈঠকের তারিখ ও স্থান ঠিক হয় নি বলে তিনি জানান।

বৃহত্তর ময়মনসিংহের দাবির ব্যাপারে বেফাকের বক্তব্য কবে জানা যাবে এবং গণমাধ্যমে বেফাকের অবস্থান পরিস্কার করা হবে কিনা জানতে চাইলে তিনি খানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গণমাধ্যমে কথা বলে কী হবে? তারা যে কথা বলেছে তাতে কী লাভ হয়েছে?’

এ সময় বৈঠকর বেফাকের অবস্থান স্পষ্ট করা হবে বলে তিনি ইঙ্গিত দেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের দশম কাউন্সিল অনুষ্ঠত হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী এবং মহাসচিব নির্বাচিত হন ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস।

হাফেজ মুজাম্মিল হত্যায় ৫২জনের নামে মামলা; গ্রেফতার ৩; বাদ জুমআ বিক্ষোভ!

এরপর কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের নব গঠিত কমিটি বাতিলসহ ২৬ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ থেকে ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে জামিয়া ইসলামিয়ায় ময়মনসিংহ অঞ্চলের ছয় শতাধিক কওমি মাদরাসার মুহতামিম একত্র হন।

তাদের দাবিগুলো হলো-

১. বেফাকুল মাদারিসিল আরাবিয়ার কথিত ১০ ম কাউন্সিলের কার্যক্রম গঠনতান্ত্রিক বিধি মোতাবেক না হওয়ায়, কাউন্সিল বাতিল করে নতুন কাউন্সিলের ব্যবস্থা করা।

২. গঠনতন্ত্র সংশোধন ও অনুমদন বিধি মোতাবেক না হওয়ায় পুনরায় গঠনতন্ত্র সংশোধন ও অনুমদন করা।

৩. মজলিশে খাসসা নামে কার্যকরি পরিষদের সংক্ষিপ্ত পরিষদ বাতিল করা।

৪. বিগত সময়ে মজলিশে খাসে এ যাবৎকাল পর্যন্ত গ্রহিত সব সিন্ধান্ত পূনর্বিবেচনার আওতায় আনা।

৫. প্রতি জেলার মাদরাসার বেফাকভুক্ত মাদরাসার সংখ্যানুপাতে শুরা ও আমেলার সদস্য নিয়োগ করা।

৬. আমেলায় সদরে মুহতারাম- পরবর্তী গুরুত্বপূর্ণ পদসমূহে বেফাকের জন্যে দীর্ঘকাল ত্যাগ প্রদানকারী ব্যক্তিদের প্রাধান্য দেয়া।

কমিটি নিয়ে দ্বন্দ্ব; বেফাক যা করতে পারে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ