মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আজারবাইজানে অগ্নিকান্ড, নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজারবাইজানে একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী বাকুতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ খবর দিয়েছে আল জাজিরা। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রটি থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন পাশ্ববর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ বলেছে, কাঠের তৈরি এক তলা ভবনটিতে স্থানীয় সময় সকাল ৬ টা ১০ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপনকর্মীরা সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ