মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সিরিয়া ইউরোপের জন্য নৈতিক পরাজয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেতালি নুগিরিদি: সিরীয় সংকট এটা শুধু মধ্যপ্রাচ্যসংকট নয়, এটা ইউরোপেরও সংকট। গত কয়েক দশকের মধ্যে এটা উল্লেখযোগ্য মানবিক বিপর্যয়।

ইতিহাস হয়তো কোন একদিন আমাদের সন্তানদের বলবে পাশ্চাত্য সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আলোচনার টেবিলে আনতে কতটা অক্ষম ছিলো, অথচ নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণের মাধ্যমে তাকে বিরত রাখার যথেষ্ট সময় ও সুযোগ ছিলো।

যেমন ১৯৯৫ সালে বসনিয়ায় হামলার মাধ্যমে প্রেসিডেন্ট স্লোভোদানকে গণহত্যা বন্ধে দায়তুনচুক্তিতে বাধ্য করা হয়েছিল।

লেখক আরো বলেন, এখানে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছে। এর সংখ্যা এখনো বেড়ে চলছে। গত বছর রাক্কার পতনের পর থেকে সিরিয় সংকট বড় শক্তিগুলোর ছায়াযুদ্ধের ময়দান হয়ে গেছে।

লেখক মনে করেন, এ লড়াই জ্বালানি ক্ষেত্রের ওপর নিয়ন্ত্রণ মজবুত করার জন্য। গত কয়েক বছর ধরে চলা এ সংঘাত হয়তো সিরিয়ার ওপর অবরোধ ও অর্থনৈতিক প্রবাহ বন্ধের মাধ্যমে শেষ করা সম্ভব।

গার্ডিয়ানে প্রকাশিত নেতালি নুগিরিদি প্রবন্ধের সংক্ষেপ ভাষান্তর করেছেন মুজাহিদুল ইসলাম