বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুসলিমদের এক হাতে কুরআন, অন্য হাতে কম্পিউটার চাই: মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমরা চাই মুসলিমদের এক হাতে কুরআন, অন্য হাতে কম্পিউটার থাকুক।’ আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর উপস্থিতিতে এক সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

নয়াদিল্লিতে ‘ইসলামিক হেরিটেজ, প্রোমোটিং আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মডারেশন’- শীর্ষক ওই সম্মেলনে জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহসহ বিভিন্ন দেশের ইসলামি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে এবং তা নিয়ন্ত্রণ করতে সক্ষম। শান্তি ও ভালোবাসার সুবাতাস ভারতের মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়েছে। ভারতে আমরা সকলের উন্নয়নের জন্য সকলকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি। ’

তিনি বলেন, ‘আমাদের ঐতিহ্য ও মূল্যবোধ, আমাদের ধর্মীয় বার্তা ও নীতি এমন এক শক্তি যার বলে আমরা সহিংসতা ও সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জকে পরাস্ত করতে পারি। মানবতার বিরুদ্ধে আক্রমণকারীরা সম্ভবত বোঝে না যে, ক্ষতি সেই ধর্মের হয় যার জন্য তারা দাঁড়িয়েছে বলে দাবি করে। ’

তিনি বলেন, প্রত্যেক ধর্মই মানবিক মূল্যবোধের কথা বলে। সেজন্য আমাদের তরুণদের ইসলামের মানবিক বৈশিষ্টগুলোর সঙ্গে পরিচিত হওয়া উচিত।

জর্ডানের রাজা তাঁর ভাষণে বলেন, ধর্মীয় মতবাদের সঙ্গে মানবতার সংযোগ থাকে। ধর্মীয় বিশ্বাস আমাদের সমৃদ্ধ ও বিকশিত করে। যে মতবাদ বিদ্বেষ ছড়ায় সকলের তা প্রত্যাখ্যান করা উচিত।

জর্ডানের রাজা তিন দিনের ভারত সফরের উদ্দেশ্যে গত মঙ্গলবার রাতে নয়াদিল্লিতে পৌঁছন। প্রটোকল ভেঙে বিমানবন্দরে তাকে আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ ভারতের প্রধানমন্ত্রী ও জর্ডানের রাজার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এসময় উভয় দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিশেষ আলোচনা হয়। দ্বিপক্ষীয় বৈঠক শেষে দু’দেশের মধ্যে প্রতিরক্ষাসহ ১২টি চুক্তি সই হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ