তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১০ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক 

সৌদি আরবের তায়েফ প্রদেশের গভর্নর প্রিন্স ফাওয়াজ বিন সুলতান বিন আবদুলআজিজ আল সৌদকে সৌজন্য সাক্ষাতে উষ্ণ অভ্যর্থনা ও সম্মাননা জানিয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সৌদি কর্মকর্তা, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমাম ও মুয়াজ্জিন এবং বিশিষ্ট আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা। অতিথিকে স্বাগত জানাতে অনুষ্ঠানে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আন্তরিকতা ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়।

এ সময় প্রিন্স ফাওয়াজ বিন সুলতান বিন আবদুলআজিজ আল সৌদের সঙ্গে দুই পবিত্র মসজিদের ধর্মীয় কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য বিনিময় করা হয়। উপস্থিত আলেম, ইমাম, মুয়াজ্জিন ও কর্মকর্তাদের অংশগ্রহণে সাক্ষাৎটি পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত হয়।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রেসিডেন্সির পক্ষ থেকে তায়েফের গভর্নরকে এভাবে অভ্যর্থনা জানানো সৌদি আরবের বিভিন্ন পর্যায়ের প্রশাসন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কেরও একটি প্রকাশ হিসেবে দেখা হয়েছে।

সূত্র: হারামাইন আর্কাইভ

আইও/