রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

আগামী দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইলিশের অভয়াশ্রম মেঘনা ও তেঁতুলিয়া নদীর ২৯০ কিলোমিটার এলাকায় আগামী ২ মাস মাছ ধরা নিষিদ্ধ। এ লাকাকে মৎস অধিদপ্তর কর্তৃক ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০-এর ১৩ ধারা অনুযায়ী মৎস্য অধিদপ্তর ওই নিষেধাজ্ঞা জারির পাশাপাশি এ সময়ের মধ্যে অভয়াশ্রম-সংশ্লিষ্ট এলাকায় মাছ কেনাবেচা, মজুদ ও পরিবহনও নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশের ইলিশ সম্পদের উন্নয়ন ও জাটকা রক্ষায় প্রতিবছরই এই উদ্যোগ নেওয়া হয়। এ জন্য জেলেরা সরকারিভাবে সহযোগিতা পেয়ে থাকেন।

নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ইলিশ অভয়াশ্রমগুলো হলো চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেক্সান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার, ভোলার মদনপুর চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর চ্যানেলের ৯০ কিলোমিটার এবং ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটার এলাকা।

ইলিশে বিষ; সাবধান হোন এখনই!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ