মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হাটহাজারী মাদরাসা পরিদর্শনে দেওবন্দের সাবেক মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

ভারতের দারুল উলূম দেওবন্দের সাবেক মহাপরিচালক আল্লামা গোলাম মুহাম্মদ বাস্তানবি আজ (বুধবার) সকাল ১১ টায় দারুল উলূম হাটহাজারী মাদরাসা পরিদর্শনে এসেছেন।

পরিদর্শনকালে তিনি আমীরে হেফাজতের কার্যালয়ে আল্লামা শাহ আহমদ শফী ও হেফজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এসময় তিনি স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। মাদরাসার কার্যক্রম সম্পর্কে জানতে চান।

মূলত তিনি নানুপুর মাদরাসার আমন্ত্রণে এসেছেন বলে জানিয়েছেন তাঁর সফরসঙ্গী মুহাম্মদ ওয়াইস। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। তিন দিনের সফরের আজ ৩য় দিনে নানুপুর যাত্রপথে হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও জামিয়ার দুই মনীষীর দু'আ নেন। গতকাল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন বলে জানা গেছে।

আল্লামা গুস্তানভীর ব্যাপারে জানা যায়, তিনি ২০১১ খ্রিষ্টাব্দে দারুল উলূম দেওবন্দের ৪ মাস মুহতামিম ছিলেন। জামিয়া এশাআতুল উলূম আক্কাল কাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। যেখানে দাওয়া বিভাগ, শরীয়া বিভাগ, পলিটেকনিক্যাল, মেডিকেল বিভাগ ও বিজ্ঞান বিভাগসহ সর্বস্তরের ডিপার্টমেন্ট রয়েছে। সর্বমোট ৩৫০০০ হাজার ছাত্র বর্তমানে অধ্যয়নরত আছেন।

তাছাড়াও ভারতবর্ষে ২৫০০ মাদরাসার স্থপতি তিনি।

আল্লামা গুস্তানভীর সম্পর্কে জানা যায়, একাধারে তিনি দারুল উলূম দেওবন্দ, দারুল উলূম নদওয়াতুল উলামা লখনৌ, মোযাহেরুল উলূম সাহারানপুর, জামিয়া রহিমিয়া দিল্লি, জামিয়া মিল্লিয়াসহ ভারতের বড় বড় জামিয়ার শুরার রুকন। ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের শরীয়া কাউন্সিলের সিনিয়র সদস্য।

ইউকে আল হাসানাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইউসুফ ফরিদী ও মুহাম্মদ ওয়াইস তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ