শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধন চালানো হয়েছে: কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর যেভাবে দমন পীড়ন চালানো হয়েছে তা স্পষ্টত জাতিগত নিধন বলে মন্তব্য করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

গত (বৃহস্পতিবার) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ফ্রিল্যান্ড রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো হত্যাযজ্ঞ ও নৃশংসতাকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছেন।

২০১৬ সাল থেকে মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে রোহিঙ্গা মুসলামনদের বিরুদ্ধে হত্যযজ্ঞ শুরু হয়। এরপর ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের ওপর নতুন করে হামলা শুরু করে মিয়ানমারের সশস্ত্র বাহিনী। এর ফলে অন্তত ছয় হাজার মুসলমান নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে। এ সময়ের মধ্যে অন্তত সাত লাখ রোহিঙ্গা মুসলমান মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এদিকে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর কথা অস্বীকার করেছে মিয়ানমার। দেশটি দাবি করেছে, রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে কেবল বৈধ অভিযান চালিয়েছে সেনাবাহিনী।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের কিছু দলিল জোগাড় করার দায়ে বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "সত্যিকারের গণতন্ত্র বিকাশের জন্য গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে।

আর এ কারণেই রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও নৃশংসতার খবর যোগাড় করার অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে আটকের ঘটনায় কানাডা গভীরভাবে উদ্বিগ্ন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ