শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ৩ নারী নোবেল জয়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ, টেকনাফ: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল জয়ী ৩ বিদেশি নারী ।

রবিবার ২৫ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টার দিকে তাঁরা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। পরে ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনে আসা শান্তিতে নোবেল জয়ী বিদেশী তিন নারী হলো ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।

সোমবার ২৬ ফেব্রুয়ারী তাঁদের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ শেষে নোবেল জয়ী তিন নারী বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তা তুলে ধরবেন বলে জানা গেছে।

রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে আরও সংহত করতে ঢাকার নারীপক্ষ নামক একটি নারী সংস্থার সহযোগিতায় নোবেল জয়ী তিন নারীর বাংলাদেশ সফরের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের জানান, বিকাল সাড়ে ৩টার দিকে নোবেল জয়ী তিন নারী উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে এসে পৌঁছেন।

এসময় ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে নির্যাতিত কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। পরে কুতুপালং ক্যাম্পের পশ্চিমে মধুর ছড়া নামক এলাকা পরিদর্শন করেন।

পরে ধর্ষণের শিকার পাঁচ জন রোহিঙ্গা নারীর সঙ্গে কথা বলেন এবং ওই ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করে রোহিঙ্গাদের খোঁজ-খবর নেন।

এসময় নারীপক্ষ এনজিও’র কর্মকর্তা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ