শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গাদের দেখতে ৩ নোবেল বিজয়ী নারী বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শান্তিতে নোবেল বিজয়ী তিন নারী বাংলাদেশ সফরে এসেছেন। তাঁরা আজ শনিবার থেকে আগামী ১ মার্চ পর্যন্ত বাংলাদেশে থাকবেন। তাঁরা হলেন নর্দান আয়ারল্যান্ডের ম্যারিড ম্যাগুয়ের, ইরানের শিরিন এবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান।

নোবেলজয়ী এই তিন নারী মূলত কক্সবাজারে রোহিঙ্গা নারী ও শিশুদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন। আজ রোববার তাঁদের কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। পরে কক্সবাজার ও ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাঁদের সুপারিশ উপস্থাপন করবেন।

শান্তি, ন্যায়বিচার ও সমতার জন্য গঠিত সংগঠন ‘নোবেল বিজয়ী নারীদের উদ্যোগ’ এ সফরের আয়োজন করেছে। বাংলাদেশে পুরো কার্যক্রমে স্থানীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবে নারীপক্ষ। সম্প্রতি নারীপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই তিন নারীসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রোহিঙ্গা শিবির পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ