মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রংপুর সিটির সাবেক মেয়র ঝন্টু আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোববার দুপুর সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল এ খবর নিশ্চিত করেছেন।

সরফুদ্দিন আহমেদ ঝন্টু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ (আইসিইউ) কেন্দ্রে গেলো সোমবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

এবারের রংপুর সিটি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হেরে যান।

গেলো ১ ফেব্রুয়ারি তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিনই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

২০১২ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন সরফুদ্দিন আহমেদ ঝন্টু।

এর আগে তিনি এমপি, উপজেলা চেয়ারম্যান ও রংপুর পৌরসভার মেয়রও নির্বাচিত হয়েছিলেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ