বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের সাথে তেল প্রকল্পে অংশীদার হতে চায় সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

শুধু মহারাষ্ট্রে প্রস্তাবিত ভারতের বৃহত্তম তেল শোধনাগারেই নয়। এ দেশের আরও বেশ কিছু শোধনাগারের সম্প্রসারণ প্রকল্পেও অংশীদারি নিয়ে তাতে সামিল হতে চায় তেল বহুজাতিক সৌদি অ্যারামকো। ভারত সফরে এসে শনিবার এ কথা জানালেন সৌদি তেলমন্ত্রী খলিদ অল ফলি। ইঙ্গিত দিলেন, পেট্রোল পাম্প খোলা নিয়ে ভাবনাচিন্তার বিষয়েও।

অতিরিক্ত আমদানি নির্ভরতা কমাতে পাঁচ বছরের মধ্যে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় রাজাপুরের কাছে বাবুলওয়াড়িতে দেশের বৃহত্তম তেল শোধনাগার ও পেট্রো-রসায়ন কেন্দ্র গড়ার পরিকল্পনার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্র। সেখানে সম্ভাব্য বিনিয়োগের অঙ্ক ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা।

যৌথভাবে তা তৈরি করবে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম। বছরে ৬ কোটি টন উৎপাদন ক্ষমতার এই শোধনাগারে অংশীদারি নিতেই আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের ‘তেল দৈত্য’ অ্যারামকো। সংশ্লিষ্ট মহলের মতে, এখন অ্যারামকোর ইগল-দৃষ্টি ভারতের বাজারের উপরেই।

সূত্র: আনন্দ বাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ