রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

আমি কোনো ফেসবুক আইডি খুলিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রোববার ২৫ ফেব্রুয়ারি সকালে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমি কোনো ফেসবুক আইডি খুলিনি। আমার নামে কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারণায় লিপ্ত রয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন থেকে লক্ষ করছি, আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার নামে আমি কোনো ফেসবুক আইডি খুলিনি। সুতারাং ফেসবুকে আমার নামে কেউ অ্যাকাউন্ট খুলে কোনো ধরনের মতামত দিলে তার সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। এর কোনো দায়-দায়িত্ব আমার নেই।’

তিনি আরো বলেন, ‘আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোনও ধরনের প্রচার চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ