আওয়ার ইসলাম : মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন, গমের শীষ ও গমের ছড়া, পানির জাহাজ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে নতুন রাজনৈতিক দলগুলো।
জানা যায়, কুরআন প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ইসলামীক গাজী।
আবেদনকারী নতুন দলগুলোর প্রতীক হিসেবে পছন্দের তালিকায়ে আরও আছে চাঁদ, ঝাড়ু, মোবাইল, স্যাটেলাইট, নাকফুল, পালকী, তালগাছ। এছাড়া বেশ কয়েকটি দল আবেদনের সময় কোনো প্রতীকের কথা উল্লেখ করেননি।
নতুন দলগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে। যদিও এগুলো নির্বাচন কমিশনের তালিকাভুক্ত প্রতীক নয়।
বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মতো দেখতে গমের ছড়া ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) দলীয় প্রতীক হাতপাঞ্জা প্রতীক চেয়ে নতুন দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছে বাংলাদেশ তৃণমূল কংগ্রেস।
দলটির প্রেসিডিয়াম মেম্বার দলীলুদ্দীন হাওলাদার গনমাধ্যমকে এ তথ্য জানান। নিবন্ধন পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা গমের ছড়া ও হাতপাঞ্জা প্রতীক চেয়ে ইসিতে আবেদন করেছি। এছাড়া আরেকটি প্রতীক আলোচনা করে ঠিক করব।
এছাড়া হাত (পাঞ্জা) প্রতীক চেয়ে আবেদন করেছে আরেকটি দল বাংলাদেশ হিন্দুলীগ।
বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের মতো দেখতে গমের শীষ প্রতীক চেয়ে নিবন্ধনের আবেদন করেছে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি)। এ বিষয়ে কথা হলে দলটির মহাসচিব মো. আবুল কাশেম গনমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীকের তালিকায় গমের শীষ মনে হয় নেই। এটা অনিচ্ছাকৃত ভুল হয়েছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে গমের শীষ নিয়ে বিতর্ক হয়েছে সে বিষয়ে জানেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘জ্বি বিষয়টি জানি। আমরা ভেবেছি- যেহেতু তারা প্রতীকটি নেয়নি, তাই আমরা প্রতীকটি চেয়েছি।’
নিবন্ধন পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, সুযোগ থাকলে প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করব।
লিবারেল পার্টি-এলপি’র চেয়ারম্যান এইচএমএম ইরফান বলেন, আমরা কমিশনের শর্ত পূরণ করে আবেদন করেছি। দলীয় প্রতীক চেয়েছি পানির জাহাজ।
পানির জাহাজ প্রতীক কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকায় নেই। তাছাড়া এটি আওয়ামী লীগের প্রতীকের সঙ্গে সাঙ্ঘর্ষিক কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় যে নেই, বিষয়টি আমাদের জানা নেই। আর আওয়ামী লীগের প্রতীক নৌকা, তাই