বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সকালে গোলাপজল সন্ধ্যায় আগরবাতি: ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বিভিন্ন দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় বরকতের জন্য সকালে গোলাপজল ছিটায় আর সন্ধ্যা হলে আগরবাতি জালায়।

গোলাপজল একটি সুগন্ধি পানি আর আগরবাতি একটি সুগন্ধি ধূপ। এর সাথে বরকতের কী সম্পর্ক? বরকত তো আসে আল্লাহর পক্ষ থেকে, তাঁর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে এবং তাঁর কাছে বরকতের দুআর মাধ্যমে। শুকরিয়া আদায় (যবানের মাধ্যমে ও আমলের মাধ্যমে) বরকত লাভের সবচেয়ে বড় উপায়।

আল্লাহ তাআলা আলকুরআনুল কারীমে বলেছেন (অর্থ) তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় কর তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দিব। ... (ইব্রাহীম ১৪: ৭)

মুমিন বরকত কামনা করবে নেক আমলের মাধ্যমে ও সকাল সন্ধ্যা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন-  اللهم ما أصبح بي من نعمة أو بأحد من خلقك، فمنك وحدك لا شريك لك، فلك الحمد ولك الشكر 

সন্ধ্যায় বলবে,  ما أمسى بي   اللهم

অর্থ : হে আল্লাহ এই সকালে (বা এই সন্ধ্যায়) আমি অথবা আপনার যে কোন মাখলুক যত নেয়ামত ভোগ করছে সকল নেয়ামত কেবল আপনারই দান। আপনার কোন শরীক নেই। সুতরাং আপনারই প্রশংসা এবং আপনারই জন্য শোকরগোজারী।

সুতরাং আমরা দ্বীন অনুযায়ী চলার মাধ্যমে ও নেয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে বরকত কামনা করব। কোন রসম-সর্বস্ব বিষয়ের মাধ্যমে নয়। সূত্র : আল-কাউসার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ