শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গা সংকট দীর্ঘদিনের বিদ্বেষমূলক প্রচারণার ফল: অ্যামনেস্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর দীর্ঘদিনের বিদ্বেষমূলক প্রচারণাই চলমান সংকটের মূল কারণ।

গতকাল বৃহস্পতিবার লন্ডনে ১৫৯টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংস্থাটির ২০১৭-১৮ সালের প্রতিবেদন প্রকাশ করে। এতে মিয়ানমার সম্পর্কে এই পর্যালোচনা উপস্থাপন করা হয়।

নিজেদের অনুসন্ধানের বরাত অ্যামনেস্টি বলছে, বিশ্বনেতাদের ছড়িয়ে দেওয়া ঘৃণা ও রাজনৈতিক মতাদর্শ সিরিয়া ও মিয়ানমারে সংখ্যালঘু নির্যাতন উস্কে দিয়েছে।

এ ছাড়া মিয়ানমারের পাশাপাশি ইরাক, দক্ষিণ সুদান, সিরিয়া ও ইয়েমেনেও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা বন্ধ না হওয়ায় বিশ্বনেতাদের দায়ী করে অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠী বলেন, ঘৃণা ছড়িয়ে সংখ্যালঘুদের বলিরপাঁঠা বানিয়ে জাতিগত নিধন চালানো হয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুই কূটনীতিকের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপের জন্য শিগগিরই মিয়ানমারের শীর্ষ জেনারেলদের তালিকা প্রকাশ করবেন ইইউর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মোগেরিনি।

জাতিসংঘের হিসাব মতে, গত বছর ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের শুরু পর ৬ লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এ ছাড়া প্রায় ৬৫০০ রোহিঙ্গা শূন্যরেখায় আটকে আছে। সেনা অভিযানে অন্তত ছয় হাজার ৭০০ রোহিঙ্গার প্রাণহানি  হয়েছে বলে জানা গেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ