শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গা নির্যাতনের চিহ্ন মুছতে রাখাইনে চলছে বুলডোজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্যাতনের চিহ্ন মুছতে বুলডোজার চালাচ্ছে সরকার। স্যাটেলাইট ক্যামেরায় এমনটাই দেখা গেছে দেশটিতে।

রাখাইনে আগুনে পোড়া ঘরবাড়ি, হত্যাযজ্ঞ, ধর্ষণ ও সবরকম বর্বরতার চিহ্ন মাটির সঙ্গে মিশিয়ে দিতে কাজ করেছে সেনাবাহিনী। শোনা যাচ্ছে ওখানে কলকারখানার কাজও শুরু করেছে মিয়ানমার সরকার।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি’র কলোরাডোভিত্তিক ‘ডিজিটালগ্লোব’ জানিয়েছে, জনমানবহীন কয়েকডজন ঘরবাড়ি ও ঐতিহাসিক স্থাপনা সম্প্রতি বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যা ধারণারও বাইরে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এক নারী জানান, সবকিছুই শেষ, গাছপালাগুলোও আর অবশিষ্ট নেই। তারা বুলডোজার দিয়ে সবকিছু গুঁড়িয়ে দিয়েছে... এখানে আমার ঘরবাড়ি ছিলো বুঝতেও কষ্ট হয়েছে।

মিয়ানমারে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান স্মিটের টুইটার অ্যাকাউন্টে গত ৯ ফেব্রুয়ারি পোস্ট করা ছবিতে বিস্তৃত এলাকা মাটিতে মিশিয়ে দেওয়ার দৃশ্য প্রথমবার বিশ্ববাসীর সামনে উঠে আসে। যা রাখাইনে নতুন করে আতঙ্কজনক পরিস্থিতির চিত্র ফুটিয়ে তুলেছে।

ডিজিটালগ্লোব’র প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায়, অন্তত ২৮টি গ্রাম বা ঐতিহাসিক স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মংডু ও আর পার্শ্ববর্তী ৫০ কিলোমিটার এলাকাজুড়ে গত বছরের ডিসেম্বর থেকে চলতি ফেব্রুয়ারি পর্যন্ত এ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত রোহিঙ্গাদের উর্দু সঙ্গীত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ