বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘যে কোনো সংকটে হুইল চেয়ারে বসেই তিনি রাজপথে নেমে আসতেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বড় ছেলে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ-এর ইন্তিকালে গভীর শোকপ্রাকশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব, হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ (২৩ ফেব্রুয়ারী) সকালে প্রদত্ত এক শোকবার্তায় আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, আমি মরহুম মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ-এর জন্য মহান আল্লাহর শাহী দরবারে করজোড়ে ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন তাঁর এই মুখলিস দ্বীনের দায়ী ও বুযূর্গ আলেম বান্দাহকে মাগফিরাত দান করে নিজ রহমতের শীতল চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের উঁচু মাকামের মেহমান করে নেন। মরহুমের ইন্তিকালে জাতি এক প্রতিথযশা বাযূর্গ আলেম এবং দেশ, জাতি ও মানবতার তরে নিবেদিতপ্রাণ কৃতি সন্তানকে হারাল।

আল্লামা নূর হোসাইন কাসেমী আরো বলেন, ইলমে হাদীস ও মাদ্রাসা শিক্ষার প্রচার-প্রসারে ব্রত থাকার পাশাপাশি ইসলাহী বয়ান এবং তাসাউফ ও সুলূকের লাইনে মরহুম হযরত বহু খেদমত করে গেছেন। জীবনের শেষ প্রান্তে এসেও অসুস্থ শরীর নিয়ে তিনি ঈমান-আক্বীদার আন্দোলনে এবং দেশ-জাতি ও মানবতার যে কোন সংকটে হুইল চেয়ারে বসে রাজপথে নেমে আসতেন।

তাঁর বর্ণাঢ্য কর্মজীবন এই দেশের আলেম সমাজ ও সৎরাজনীতিবিদদের জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।

শোকবার্তায় জমিয়ত মহাসচিব আরো বলেন, মরহুম মাওলানা আহমাদুল্লাহ আশরাফ অধ্যাপনা শেষ করার পর হায়াতের পুরো সময়টাই ইলমের হাদীসের ও তাসাউফের দরস দিয়ে অগণিত আলেমে-দ্বীন তৈরিতেও বিশাল ভূমিকা রেখে গেছেন। ইলমি খিদমত ও রাজনৈতিক নেতৃত্বে প্রজ্ঞা ও পরিশুদ্ধ আমলের ক্ষেত্রে তার অবস্থান ছিল ঈর্ষনীয়।

শোক বার্তায় আল্লামা নূর হোসাইন কাসেমী মরহুম মাওলানা আহমাদুল্লাহ আশরাফ-এর অগণিত খলীফা, মুরীদ, ছাত্র, ভক্ত, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের সকলের সবরে-জামিলের জন্য দোয়া করেন।

হাফেজ্জী হুজুরের বড় ছেলে মাওলানা আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ