রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

মাওলানা আহমাদুল্লাহ আশরাফের জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  হযরত মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ-এর জৈষ্ঠপুত্র, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।

শুক্রবার আসর নামাজের পর রাজধানীর কামরাঙ্গীচরে অবস্থিত জামিয়া নুরিয়া আশরাফাবাদে  হাফেজ্জী হুজুর রহ.-এর কনিষ্ঠপুত্র ও খেলাফত আন্দোলনের বর্তমান আমীর আল্লামা শাহ্‌ আতাউল্লাহ হাফেজ্জীর ইমামতীতে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, এ বর্ষীয়ান আলেম আজ শুক্রবার সকাল ৭ টা৩০ মিনিটে রাজধনীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন।

উল্লেখ্য,  ১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার গ্রহণ করেন মাওলানা কারী শাহ আহমাদুল্লাহ আশরাফ।

একটানা ২৭ বছর আমীরের দায়িত্ব পালন করেন । পরে তিনি পর পর কয়েক বার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার তার ছোট ভাই কারী মাওলানা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন।

বর্ষীয়ান  এই আলেমের জানাযায় হাজার হাজার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ