মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরকীয়ার সন্দেহে স্বামীর যৌনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত, এমনটাই সন্দেহ হত স্ত্রীর। তারই ‘শাস্তি’ দিতে কেটে ফেলে দিলেন স্বামীর যৌনাঙ্গ।

পঞ্জাবের জলন্ধরে, যোগীন্দর নগরে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো তাজ্জব গোটা পুলিশ প্রশাসন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। আশঙ্কাজনক অবস্থায় আজাদ সিংহ নামে ওই ব্যক্তির চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, আজাদের স্ত্রী সুখবন্ত কউর সন্দেহ করতেন— তাঁর স্বামী কোনও অবৈধ সম্পর্কে জড়িত। এই নিয়ে প্রায়শই তাঁদের মধ্যে বচসা চলত। ঘটনার দিন আজাদ যখন ঘুমাচ্ছিলেন, সুখবন্ত প্রথমে তাঁর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। অজ্ঞান হয়ে যান আজাদ।

সেই সময় ছুরি দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে ফেলেন সুখবন্ত। তার পর সেই কেটে ফেলা যৌনাঙ্গ নিয়ে গিয়ে শৌচালয়ের কমোডে ফেলে দিয়ে ফ্লাশ করে দেন তিনি। রক্তাক্ত অবস্থায় আজাদকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, ওই দম্পতির দু’টি সন্তানও রয়েছে।

 

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আজাদের বাবা। সেই অভিযোগের ভিত্তিতে সুখবন্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

ভারতের জলন্ধর পুলিশের অ্যাসিন্ট্যান্ট কমিশনার সাতিন্দর কুমারের কথায়, ‘‘সুখবন্ত মনে করতেন, অন্য কোনও মহিলার সঙ্গে তাঁর স্বামী আজাদের সম্পর্ক রয়েছে। তাই সন্দেহেই, রাগের বশে এই ভয়ানক কাণ্ড ঘটিয়েছেন তিনি।’’

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ