মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নারীর নকশাকৃত পৃথিবীর প্রথম মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মূল: সিমোনি ডনভেং
অনুবাদ: মুহাম্মদ মাঈন উদ্দিন

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল হলো ইউরোপ এবং এশিয়ার সেতু-বন্ধন। শহরটি সাক্ষী হয়ে আছে ইতিহাসের বিভিন্ন বিজেতাদের এবং মনীষীদের পদভারে। শহরটিতে প্রায় তিন হাজার মসজিদ আছে।

ইস্তাম্বুলের প্রায় প্রতিটি প্রান্ত থেকে আজান ভেসে আছে। আজানগুলো বিভিন্ন আকৃতি ও ডিজাইনের মসজিদের মিনার হতে ভেসে আসে।

একুশে বইমেলার যে কোনো বই ঘরে বসে কিনতে ক্লিক করুন

শাকিরিন মসজিদ সেরকমই একটি সুরম্য মসজিদ। এটি স্থাপিত হয় শাকির ফাউন্ডেশন কর্তৃক ইব্রাহিম এবং সেমিহা শাকিরের স্মরণে।

মসজিদটি ৭ মে ২০০৯ সালে দর্শণার্থী এবং ইবাদতকারীদের জন্য উন্মোচন করা হয়। প্রজেক্টটির মতো দ্বিতীয় কোনো স্থাপনা নেই।

শাকিরিন মসজিদটির নকশা অঁঙ্কন করেন জয়নব ফেদিলিওগলু। তিনি ইব্রাহিম এবং সেমিহা শাকিরের নাতিন। তিনি মসজিদের নকশা অঙ্কনকারী প্রথম নারী।

বাইরের দিক হতে স্থাপনাটি স্লিকি, ধাতব এবং ধূসর বর্ণের, যার মধ্যে সমসাময়িক স্থাপনার ধাঁচ নিয়ে এসেছে।

স্থপতি জয়নবের মতে, মসজিদটির অনন্য বৈশিষ্ট্য হলো বিশালাকার গম্বুজের নিচে ইবাদত করলে ইবাদতের ভাবগাম্ভির্যতা চলে আসে।

ছাদ থেকে চলে আসা ঝাড় বাতি এবং দেয়ালের পরিবর্তে বিশালাকারের জানালা মসজিদের সোন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করেছে। ঝাড় বাতিতে আল্লাহর ৯৯ নাম লেখা আছে, যা এ মসজিদের অনুপম বৈশিষ্ট্য।

এক নারীর কারণে মুসলমান হলো পুরো গ্রাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ