মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২৩০০ সালের আগেই ডুবে যাবে বাংলাদেশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বৈশ্বিক উষ্ণতার কারণে ২৩০০ সালের আগেই সমুদ্রে পানির উচ্চতা ৪ ফিট বেড়ে যাবে-এমন ধারণা একদল জার্মানির বিজ্ঞানীর। সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানা যায়, বিজ্ঞানীদের গবেষণা মতে যদি পৃথিবীর ২০০ দেশ সম্পূর্ণরুপে ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন করে, তারপরেও ২৩০০ সালের মধ্যে সমুদ্রে পানির স্তর ৪ ফিট পর্যন্ত বেড়ে যাবে।

বিজ্ঞানীরা জানান,অতিরিক্ত হারে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে। এতে সমুদ্রে পানির স্তর বেড়ে গিয়ে পৃথিবীর কিছু দ্বীপ রাষ্ট্র, কিছু ব-দ্বীপ অঞ্চল এবং সেই সাথে অনেক বড় বড় শহর তলিয়ে যাবে।

বিজ্ঞানীরা যে তালিকা দিয়েছেন তাতে বাংলাদেশের নামও রয়েছে। বাদ যায়নি মালদ্বীপের মত দ্বীপরাষ্ট্রও। বড় বড় শহরের তালিকায় লন্ডন, সাংহাই, ফ্লোরিডার মত বিখ্যাত শহরের নাম রয়েছে।

সূত্র: ডেইলি মেইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ