রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

‘নির্বাচন থেকে দূরে রাখতেই বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে বলে আবারো অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সরকার যতই অপকৌশল গ্রহণ করুক না কেন, আগামী নির্বাচনে বেগম জিয়া অবশ্যই অংশগ্রহণ করবেন। বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। দেশের জনগণও ওই নির্বাচন মেনে নেবে না।

রিজভী বলেন, সরকার যে মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে তা জাল নথির মামলা। বেগম জিয়া তার স্বীকারোক্তিতে যে বক্তব্য দিয়েছেন, বিচারক সেই বক্তব্য আবার বিকৃত করেছেন। এটা সুপ্রমাণিত।

তিনি আরও বলেন, বেগম জিয়াকে বন্দী করার পর অসংখ্য মানুষ রাজপথে নেমে গেছেন। দেশব্যাপী নিন্দার ঝড় বইছে। মানুষ প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এতেই সরকারের ভিত নড়বড়ে হয়ে গেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ