রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’

মাতৃভাষা দিবসে সকাল ৮টায় খুলবে বইমেলার দ্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকাল ৮টায় খুলবে অমর একুশে গ্রন্থমেলার দ্বার।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার বিষয়টি নিশ্চত করে জানান, বুধবার অমর একুশে গ্রন্থমেলার ২১তম দিন। এদিন মেলা সকাল ৮টয় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
এছাড়াও সকাল সাড়ে ৭টায় একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে রয়েছে স্বরচিত কবিতা পাঠের আসর। এতে সভাপতিত্ব করবেন কবি কামাল চৌধুরী।

পরে বিকেল ৪টায় একই মঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা। ‌‌'একুশে ফেব্রুয়ারির লক্ষ্য কী, অর্জনের পথ কোন দিকে' শীর্ষক বক্তৃতা করবেন ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী।

বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস প্রফেসর আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন অধ্যাপক শামসুজ্জামান খান।

সবশেষে সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ