বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিএনপিকে আ’লীগ নেতার হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। কারণ জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ভোলার বাংলাবাজারে ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে মহান একুশে ফেরুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবেসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের ও সহায়ক সরকারের স্বপ্ন দেখেন তারা সেই স্বপ্ন ভুলে যান। আগামী নিবার্চন অনুষ্ঠিত হবে বর্তমান সরকারের অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। কিন্তুু নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে আর কিছু হওয়ার সম্ভাবনা নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যদি ৯৬ সালে ক্ষমতায় না আসতো তাহলে আমরা স্বাধীনতার চেতনার মূল্যবোধ পুনঃস্থাপন করতে পারতাম না। ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে দেশে মানবতাবিরোধী, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে।

কলেজের অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অধ্যাপক মুনতাসির মামুন প্রমুখ বক্তব্য রাখেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ