শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তাবলিগে শুরা ও আমির নিয়ে মাওলানা তারিক জামিলের বিশেষ বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সম্প্রতি পাকিস্তানের বিখ্যাত দায়ী মাওলানা তারিক জামিলের তাবলিগ জামাতের চলমান শুরা-আমির পদ্ধতির বিরোধ বিষয়ে সাধারণ তাবলিগি সাথীদের ভূমিকা কী হওয় চাই তার ওপর দিক  নির্দেশনা সম্বলিত  ১ মিনিট ২৬ সেকেন্ডের একটি অডিও বার্তা দেন।

তাতে তিনি সাধারণ তাবলিগি সাথীদের উভয় পক্ষের মুরুব্বীদের সম্মান করা ও বেশি বেশি দীনের কাজে মশগুল থাকর পরামর্শ দেন।

অডিও বার্তাটি আওয়ার ইসলামের পাঠকদের জন্য অনুবাদ করা হলো।

মাওলানা তারিক জামিল বলেন, ‘মসজিদের কাজ করা, সকাল বিকাল গাশত করা, তালিম করা, আড়াই ঘণ্টা মেহনত করা, তিন দিন ও চিল্লায় বের হওয়া, নিজেদের দোয়া ও মোনাজাতে মশগুল থাকাই আমাদের জন্য শ্রেয়।’

‘শুরা বা নিজামুদ্দীন-এমারত উভয় পক্ষের বড়দের সম্মান করা চাই। উভয় পক্ষের মুরুব্বীগণই সম্মানিত।

বর্তমানে শুরা ও এমারতের নামে যা চলছে তা তো স্রেফ এখতেলাফি বিষয়। এ ধরনের এখতেলাফ সাহাবাদের যুগেও দেখা গেছে। আল্লাহর নেক বান্দাদের মাঝেও হয়েছে। আমাদের দায়িত্ব হলো উভয় দিকের বুজুর্গদের এহতেরাম করা।’

‘আর তাবলিগের কাজ তো একদম সহজ ও সাধাসিধে কাজ। নিজ নিজ মসজিদে থেকেই আমরা দীনের মেহনত করবো। কেউ যদি শুরার সমর্থক হয় তাহলে যেমন তাকে তিরস্কার করা ঠিক হবে না তেমনি যদি নিজামুদ্দীনকে অনুসরণ করে তাহলেও তাকে মন্দ বলা উচিত হবে না।

ইসলামি কিতাব, উলামা ও তাবলীগের বয়ানের অন্যন্য অ্যাপ ইনস্টল করুন

এ বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হওয়া মানে নিজেদের পরকালের ক্ষতি করা। তাই এ নিয়ে বিরোধে না জড়ানো ও তাবলিগের কাজে বেশি মনযোগী হওয়া জরুরি।

শুরা বা এমারত উভয় পক্ষের মুরুব্বীদের ব্যাপারে মুখ থেকে এমন কোন কথা বের না কারা যা তাদের সম্মান মর্যাদার জন্য হানিকর হয়।

আল্লাহ আমাকে ও আপনাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন।â€