রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’

সর্বত্র বাংলাভাষা চালু ও ৮ ফাল্গুন ভাষা দিবস ঘোষণা করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রহমত আলী বলেছেন, ভাষা আল্লাহর সেরা দান। আল্লাহ প্রত্যেক নবী ও রাসূলকে তার স্বজাতির ভাষা দিয়ে সৃষ্টি করেছেন।

কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা এখনও অবহেলিত। জীবনের বিনিময় যে ভাষা আজ আর্ন্তজাতিক ভাষার মর্যাদা পেয়েছে। সে বাংলাভাষা দেশের সর্বত্র এখনও প্রতিষ্ঠিত হয়নি।

সুতরাং ভাষা দিবসের দাবি হচ্ছে দেশের প্রতিটি অফিস আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে।

আজ পল্টনস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল বলেন, ভাষার জন্য এমন ত্যাগ ইতিহাসে দ্বিতীয়টি পাওয়া যাবে না।

সুতরাং সরকারের উচিৎ রাষ্ট্রীয়ভাবে ৮ ফাল্গুনকে ভাষা দিবস ঘোষণা করে তা পালনের ব্যবস্থা করা।

ঢাকা মহানগর উত্তর সভাপতি ও কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহাম্মদ সাদিক সালিমের সভাপতিত্বে ও মহাানগর দক্ষিনের সভাপতি মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুর রহিম সাঈদ, সেক্রেটারী জেনারেল মুহাম্মদ সাইদুর রহমান সানী, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ লোকমান হোসাইন, মুহাম্মদ আব্দুল মুতিন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ