রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আল্লামা শফীর থেকে আলী নদভী রহ.-এর দৌহিত্রের হাদিসের সনদগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

ভারতের লক্ষ্ণৌস্থ ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান 'দারুল উলুম নদওয়াতুল উলামা'র প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ.-এর দৌহিত্র ও দারুল উলূম নদওয়াতুল উলামার সিনিয়র শিক্ষক আল্লামা সাইয়েদ বিলাল আব্দুল হাই হাসানী নদভী গতকাল সোমবার দারুল উলূম হাটহাজারী মাদরাসা পরিদর্শনে আসেন

এসময় তিনি দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী'র সঙ্গে  সৌজন্য সাক্ষাতে মিলিত হোন এবং তার কাছ থেকে হাদীসের সনদ গ্রহণ করেন ৷

এ ব্যাপারে জানতে চাইলে মাদরাসার সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী আওয়ার ইসলামকে জানান, “আল্লামা সাইয়েদ বিলাল আব্দুল হাই হাসানী নদভী আমীরে হেফাজতের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং দীর্ঘ হায়াতের দোয়া করেন। আপ্যায়ন পর্ব শেষে তিনি আল্লামা আহমাদ শফীকে হাদীস পড়ে শুনান এবং হাদীসের সনদের ইজাযত নেন।”

ভারতের পাক্ষিক তামিরে হায়াতের উপ-সম্পাদক, সাইয়েদ মাহমুদ হাসান হাসানী নদভী, মাওলানা উমাইর কান্ধলভী নদভী, মাওলানা নুর মুহাম্মদ নদভীসহ হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল ইসলাম জাদীদ, মাওলানা মীর ইদরীস প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আল্লামা সাইয়েদ বিলাল আব্দুল হাই হাসানী নদভী  বাদ যোহর দারুল উলূম হাটহাজারীর নতুন মসজিদ বাইতুল করীমে ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ