মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদি-ভারত অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অঙ্গীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি-ভারত দ্বিপাক্ষিক অর্থনৈতিক বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির অঙ্গিকার করেছে দু’দেশ। বাদশা সালমান ও ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি রবিবার আল-ইয়ামামাহ প্রাসাদে এই বিষয়ে আলোচনা করেন।

এসপিএর এক প্রতিবেদনে বলা হয়, বাদশাহ সালমান ও ভারতীয় মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। সৌদি শূরা কাউন্সিলের কয়েকজন সদস্য ও সিএসসি চেয়ারম্যান আহমেদ সুলাইমান আল-রাজী ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০১৬-১৭ সালে ২৫ বিলিয়ন ডলারেরও বেশি ছিলো। সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত ড. সৌদ আল-সাঈদ আরব নিউজকে বলেন, ‘সোমবার সৌদি-ভারত যৌথ মন্ত্রী কমিশনের (জেএমসি) বৈঠক অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, সৌদি আরব ও ভারত আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ২০১৪ সালের বাদশাহ সালমানের ক্ষমতার পর থেকেই শুরু হয়। ২০১৬ সালের এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌদি সফরে এসে ক্রমবর্ধমান সম্পর্কের আরো উন্নতি করে।

সূত্র: আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ