রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’

প্রশ্নফাঁস নতুন কিছু না: প্রধানমন্ত্রী (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশ্নফাঁস নতুন কিছু নয়। প্রশ্ন ফাঁসের ঘটনা কখনও প্রকাশ হয়, কখনও প্রকাশ হয় না এটাই হলো বাস্তবতা। প্রযুক্তির ব্যবহার যেমন আমাদের সুযোগও দেয় তেমনি সমস্যারও সৃষ্টি করে।

সোমবার বিকালে গণভবনে ইতালির সফর নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রেজওয়ান সরকারের পদক্ষেপ জানতে চাইলে প্রধানমন্ত্রী একথা বলেন।
এসময় সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নগুলো যে ফাঁস হয়েছে সেটা কতদিন আগে থেকে ফাঁস হয়েছে? সাধারণত ২০ মিনিট আগে।

শেখ হাসিনা বলেন, যখন প্রশ্নপত্রগুলো হলে যায় বা প্রতিষ্ঠানে যায় তখন প্রশ্নগুলো বিতরণ করার আগে খুলে রাখা হয়। তখন যদি কেউ চট করে ছবি তুলে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেয়, তাহলে আপনি কী করবেন?

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস হয় মূলত এক ঘণ্টা আগে । কিন্তু প্রশ্নফাঁস রোধে পরীক্ষার্থীদের আধাঘণ্টা আগে কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়েছে। সুতরাং সেখানে যদি ২০ মিনিট আগে প্রশ্নফাঁস হয় তাহলে তার উত্তর খুঁজে লেখার মত এমন কোন ট্যালেনটেড ছাত্র আছে? এই প্রশ্নে উত্তরই আমি খুঁজছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ