বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যে কারণে এফবিআই'র উপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনায় এফবিআই'র উপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর বিষয়ে এফবিআই'র কাছে তথ্য থাকলেও তারা তাকে প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প তাদের তিরস্কার করেন।

এফবিআই'র উপর ক্ষোভ প্রকাশ করে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, এটি খুব দুঃখজনক যে এফবিআই ফ্লোরিডা স্কুলে হামলাকারীর পাঠানো অনেক সংকেত মিস করেছে। এটি গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প বলেন, তারা অনেক বেশি সময় ব্যয় করেছে নির্বাচনের সময় ট্রাম্পের ক্যাম্পেইনে রাশিয়ার যোগসূত্র প্রমাণ করতে—সেখানে কোনো যোগসূত্র নেই। তিনি এফবিআইকে দেশের ভেতরের মূল জিনিস নিয়ে কাজ করতে আহ্বান জানিয়ে বলেন, আমাদের সবাইকে গর্বিত করুন।

এফবিআই তাদের এক বার্তায় জানিয়েছে, ফ্লোরিডার পার্কল্যান্ডের স্কুলে হামলাকারীর বিষয়ে তাদের কাছে তথ্য ছিলো এবং সে তাদের তালিকাভুক্ত ছিলো।

গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে অবস্থিত মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে হামলা চালায় এক বন্দুকধারী। এতে গুলিতে ১৭ জন নিহত এবং ডজন খানেকের মতো আহত হয়।

সূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ