বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮


১০০ টাকার জন্য ভাইকে খুন করলো ভাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১০০ টাকা পাওনা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে ভাইকে খুন করেছে ভাই।শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা হেলাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রুবেল হোসেন (৩০)। তিনি ভ্যানচালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত রুবেলের আপন চাচাতো ভাই আবু সাঈদের সঙ্গে ১০০ টাকা পাওনা নিয়ে বিরোধ ছিলো।

এই টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু সাঈদ প্রথমে তাকে কয়েক দফা ইট ছুড়ে মারেন। পরে রুবেলের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।

পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় গ্রামবাসী রুবেলকে প্রথমে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আবু সাঈদ এবারের এইচএসসি পরীক্ষার্থী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ