রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ

নয়াপল্টনে বিএনপি’র গণস্বাক্ষর কর্মসূচি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারান্তরীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরসহ সারা দেশব্যাপী আজ শনিবার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করবে বিএনপি।

পূর্বঘোষিত এ কর্মসূচিটি শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি উদ্বোধন করবেন।

এর আগে গত বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে কারাবন্দি করা সরকারের নীল নকশার অংশ উল্লেখ করে তার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ ফেব্রুয়ারি (শনিবার) ঢাকা মহানগর সহ-সারা দেশব্যাপী গণস্বাক্ষর অভিযান, ১৮ ফেব্রুয়ারি সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান এবং ২০ ফেব্রয়ারি সারাদেশে ফের বিক্ষোভ সমাবেশ। এছাড়াও ২১ ফেব্রয়ারি মহান মাতৃভাষা উপলক্ষে রাতে ভাষা শহীদদের স্মতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন।

এসব কর্মসূচি শেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।

এ প্রসঙ্গে শুক্রবার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমরা তার মুক্তি ও অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাই। সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছে। তবে এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ