মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যুক্তরাষ্ট্রে মুসলিম মেয়রপ্রার্থীকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তার অপরাধ তিনি মুসলিম। আর যুক্তরাষ্ট্রে যেন মুসলিমদের অধিকার নেই মেয়রপ্রার্থী হওয়ার।

এমনই এক কাণ্ড ঘটেছে দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যে। সেখানকার কট্টরপন্থি খৃস্টানরা তাকে হত্যার হুমকি দিয়েছে।

রাজিনা মুস্তফা নামের ওই নারী প্রার্থী রচস্টার শহরে মেয়র নির্বাচনে প্রতিযোগিতা করতে নাম লিখিয়েছেন। এ কারণে ‘মিলিশিয়া মুভমেন্ট’ নামের একটি গোষ্ঠী অনলাইনে তাকে হত্যার হুমকি দেয়।

এ ঘটনার পর রাজিনা মুস্তফা এক টুইট বার্তায় বলেন, আমি হুমকিতে দমবো না। তিনি বলেন, আমি সবার সেবা করতে চাই। তাই কারও ভয় পাওয়ার কিছু নেই।

রাজিনা মুস্তফা ঘটনাটি ইতিমধ্যে পুলিশকে জানিয়েছেন। পুলিশ এর যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

মিনোসোটা রাজ্যের রচস্টার শহরের এক লাখ ১৪ হাজার জনসংখ্যার মধ্যে ১২ হাজার মুসলিম। তাদের মধ্যে এবারই কেউ মেয়র পদে প্রার্থিতা করছেন।

রাজিনাকে হত্যার হুমকির নিন্দা জানিয়েছে একাধিক মুসলিম সংগঠন। তাদের ভাষ্য এটি মানবাধিকারের ষ্পষ্ট লঙ্ঘন। তারা দ্রুত এর বিচার দাবি করেন।

রাসুল সা. এর জীবদ্দশায় নির্মিত ভারতের যে মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ