মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘প্রিন্ট মিডিয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউ ইয়র্ক টাইমস এর সিইও মার্ক থমসন মনে করছেন, প্রিন্ট মিডিয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। আরমাত্র বড়জোর দশ বছর দেখা যেতে পারে কাগুজে পত্রিকা।

সিএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমার মনে হয়ে আগামী দশ বছরের মধ্যেই প্রিন্ট মিডিয়ার যুগ শেষ হতে যাচ্ছে। তবে আমরা যতদিন সম্ভব প্রিন্ট মাধ্যমটি চালিয়া যাওয়ার চেষ্টা করবো।

তিনি বলেন, যেহেতু অর্থনৈতিক দিক বিবেচনা করে আমাদের চলতে হবে, তাই প্রিন্ট মিডিয়া থেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে আমাদের অবশ্যই অন্যভাবে চিন্তা করতে হবে।

তিনি স্বীকার করেন, ডিজিটাল মাধ্যমে প্রিন্টের থেকে অনেক বেশি সাড়া পাচ্ছেন। প্রিন্টের তুলনায় ডিজিটাল মাধ্যমে আয়ও বেড়েছে অনেক।

ডিজিটাল মিডিয়ার দ্রুত বর্ধন সম্পর্কে তিনি বলেন, নিঃসন্দেহে ডিজিটাল মিডিয়া বেশি লাভজনক এবং এমন একটা সময় আসছে যখন প্রিন্টের তুলনায় ডিজিটাল মিডিয়ার পাঠক অনেক বেশি থাকবে।

অনলাইনের সংখ্যাই বেশি; কাগজের পাঠক পড়ে যাচ্ছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ