বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চলতি এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলমান এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক প্রশ্ন ফাঁসের অভিযোগের মাধ্যমে এসএসসি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী রিটটি করেন। এবং আজকেই এই রিটের উপর শুনানি হবে বলেও জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে জাতীয় সংসদেও প্রশ্ন ফাঁসের অভিযোগে তীব্র সমালোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগেরও দাবি উঠে।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ফাঁস হওয়ার খবর আসে গণমাধ্যমে। পরীক্ষার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের সাথে মিল খুঁজে পাওয়া যায় পরে অনুষ্ঠিত সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নের।

এমনকি হাতে-নাতে ফাঁস হওয়া প্রশ্নসহ কয়েকজনকে আটকও করা হয়েছে। সরকার প্রশ্ন ফাঁস ঠেকাতে নানা উদ্যোগও নিয়েছে। কিন্তু তার কিছুই যেন কার্যকর হচ্ছে না। বরং শুরু থেকে এ পর্যন্ত যে কয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সব কয়টিরই প্রশ্ন ফাঁস হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ