বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আইএস বিরোধী যুদ্ধের দিকে মন দিন: তুরস্ককে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী অাইএসের বিরুদ্ধে লড়াইকে বিশেষ গুরুত্ব দেয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। সিরিয়ার আফরিন এলাকায় কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি'র বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযান চলার মধ্যে তিনি এ আহ্বান জানালেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গতকাল (বুধবার) ন্যাটো জোটের সম্মেলনের অবকাশে জিম ম্যাটিস তুর্কি প্রতিরক্ষা নুরুদ্দিন চানিক্লিকে এ অনুরোধ করেন। পেন্টাগন এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আজ দুদিন জন্য তুরস্ক সফরে যাবেন বলে কথা রয়েছে। তার একদিন আগে আমেরিকার পক্ষ থেকে এ বক্তব্য এল।

গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন এলাকায় ওয়াইপিজি'র বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। সিরিয়ার কুর্দি এ গেরিলা গোষ্ঠীকে শত্রু মনে করে আংকারা। অন্যদিকে আমেরিকা দাবি করছে, অাইএস-বিরোধী লড়াইয়ে ওয়াইপিজি হচ্ছে কার্যকর শক্তি। তবে আমেরিকার এই বক্তব্যে কোনো আস্থা রাখছে না তুরস্ক। তারা বলেছে, কুর্দি গেরিলাদের মূলোৎপাটন না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে, প্রয়োজনে অভিযানের বিস্তার ঘটানো হবে।

সূত্র: পার্সটুডে/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ