সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

অং সান সু চির ১৫ বছরের জেল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

আরাকানের রোহিঙ্গা নির্যাতন ও জাতিগত নিধনসহ নানা অপরাধে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও সেনা প্রধান মিন অং হাইংয়ের বিরুদ্ধে  ইরানের প্রতীকী আদালতে একটি প্রতীকী বিচার অনুষ্ঠিত হয়েছে। বিচারে সু চির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ বছরের জেল এবং মিন অং হাইংয়ের ২৫ বছরের জেল দেওয়া হয়েছে।

তেহরানের  ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ইরানের প্রতীকী আদালত ‘পপুলার কোর্ট’-এ বিচারের আয়োজন করে।

প্রতীকী আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর নানা নির্যাতন, গণহত্যা, আটক করা, নিষ্ঠুরতা ও অমানবিক নানা কার্যক্রমের বর্ণনা করা হয়।দুজন ইরানি আইনজীবী মিয়ানমার সরকারের পক্ষ অবলম্বন করেন।

আদালতে উপস্থাপিত বিভিন্ন তথ্যে দেখা যায়, মিয়ানমার সরকারের নির্যাতনে বহু রোহিঙ্গাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এছাড়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে পালিয়ে যেতে হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ