সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২০ ফেব্রুয়ারি থেকে গ্রাহকদের মিলবে ফোর-জি সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক ( ফোরজি) সেবা বিস্তৃত করার জন্য তরঙ্গের নিলাম শুরু হয়েছে। নিলামে জয়ী হওয়া মোবাইল ফোন অপারেটরগুলোকে ২০ ফেব্রুয়ারি লাইসেন্স দেয়া হবে। এরপর থেকে গ্রাহকরা ফোর-জি সেবা পাবে। অপরদিকে ২০ ফেব্রুয়ারি থেকেই গ্রাহকরা ফোর-জি সেবা পাবেন বলে জানিয়েছেন বিটিআরসির সচিব সরওয়ার আলম।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকা ক্লাব থেকে চলমান নিলাম অনুষ্ঠান থেকে এ তথ্য পাওয়া গেছে।

নিলামে অংশ নিয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক। নিলামে উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

এছাড়া নিলাম অংশ নেয়া অপারেটর দুটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিলাম শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন শাহজাহান মাহমুদ। এদিকে নিলাম পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দেশের শীর্ষ টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।

ফোরজি নীতিমালা অনুসারে ১৮ মাসের মধ্যে সবগুলো জেলা শহরে নতুন প্রজন্মের এ সেবা চালু করতে হবে। আর ৩৬ মাসের মধ্যে উপজেলা পর্যায়ে এই সেবা নিয়ে যেতে হবে। তবে শুরুর দিকে শুধু বড় শহরেই এই সেবা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেননা, এখনও সারাদেশে থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করতে পারেনি টেলিকম অপারেটরগুলো।

বিটিআরসি বলছে, তরঙ্গ কেনার পর মোবাইল ফোন অপারেটরগুলো সেবার মান বাড়াতে পারবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ