শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আধুনিক মালয়েশিয়ার রূপকার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বুকে সংক্রমণের ফলে সৃষ্ট কাশির জন্য তাকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল সুত্রে জানা যায়, তাকে কয়েক দিন ধরে চিকিৎসা ও বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।

পূর্বে ১৯৮৯ ও ২০০৭ সালে তার দুদফা বাইপাস সার্জারি করা হয়েছিল।

গত মাসে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের প্রতি রুষ্ট হয়ে  আগামী সাধারণ নির্বাচনে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ঘোষণা দেন ৯২ বছর বয়সী এ রাজনীতিবিদ।

২২ বছর ক্ষমতায় থাকা আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ যদি আগামী নির্বাচনে জয়ী হন, তা হলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে প্রবীণ প্রধানমন্ত্রী।

 

/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ