শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

আজ হায়দারাবাদে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আজ ১১ ফেব্রুয়ারি রোববার পশ্চিম ভারতের হায়দারাবাদে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন। ভারতীয় সময় বাদ মাগরিব সম্মেলন ‍শুরু হবে বলে জানা গেছে।

এ সম্মেলনে  তিন তালাক, বাবরী মসজিদ, মুসলিমদের প্রতি রাজনৈতিক জুলুম অত্যাচারের প্রতিবাদ, সামাজিক মর্যাদা রক্ষা, বৈষম্য দুূরীকরণসহ ভারতীয় মুসলিমদের যাবতীয় সমস্যা  ও করণীয় সম্পর্কে শীর্ষ  মুসলিম  নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এ  মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামার মহাপরিচালক, সংগঠনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা সায়্যিদ রাবে হুসাইনি নদভী।

জমিয়তে উলামা হিন্দের সম্মানিত মহাসচিব আওলাদে রাসূল মাওলানা সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী, অল ইন্ডিয়া মজলিচে ইত্তেহাদুল মুসলিমিনের সম্মানিত চেয়ারম্যান ব্যারিষ্টার আসাদুদ্দীন ওয়াইসি এবং তার ছোট ভাই সংসদ সদস্য আকবারুদ্দীন ওয়াইসি,

আল মাহাদুল আলীর সম্মানিত মোহতামিম,অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল"বোর্ডের  মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানী, দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মহাপরিচালক মাওলানা সুফিয়ান কাসেমী,  নদয়াতুল উলামার উস্তাদে হাদীস হযরত মাওলা সায়্যিদ সালমান হাসানি নদভীসহ ভারতের শীর্ষ উলামা ও মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে  সূত্র জানিয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ