শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

অযোধ্যা বিতর্কের সমাধান একটাই মসজিদ সরিয়ে দিতে হবে : গুরু রবি শঙ্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অযোধ্যা সমস্যা মেটানো যায় একটাভাবেই। আর তা হল মসজিদ সরিয়ে দিতে হবে কাছাকাছি কোথাও। আর বিতর্কিত ভূমিতে গড়ে উঠবে রাম মন্দির। আধ্যাত্মিক গুরু ও আর্ট অফ লিভিং প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শঙ্কর এ কথা বললেন।

২০ তারিখ অযোধ্যা যাচ্ছেন শ্রী শ্রী। তিনি বলেছেন, বছরের পর বছর ধরে চলা এই অযোধ্যা মামলার আদালতের বাইরে নিষ্পত্তিই চান তিনি। এই মামলার সঙ্গে যুক্ত সকলেই তাই চায় বলে তাঁর দাবি।

বেঙ্গালুরুতে এক সৎসঙ্গে গিয়ে শ্রী শ্রী বলেছেন, ৬০ একর বিতর্কিত জমির ১ একরে যদি মসজিদ তৈরি হয়, সেই মসজিদ রক্ষায় নিযুক্ত করা হবে ৫০,০০০ পুলিশকর্মীকে। তাই মসজিদ ওই বিতর্কিত ভূখণ্ডের বাইরে কাছাকাছি কোথাও সরিয়ে দেওয়াই ভাল।

বৃহস্পতিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও সুন্নি ওয়াকফ বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এই আধ্যাত্মিক গুরু। ল বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার মৌলানা সৈয়দ সলমন হুসেন নাদভি তাঁর সঙ্গে সহমত পোষণ করে বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের সওয়াল করেছেন, বলেছেন, তার বদলে মসজিদ নির্মাণের একখণ্ড জমি দিতে হবে।

যদিও মুসলিম পার্সোনাল ল বোর্ড পরে ঘোষণা করে, মসজিদের জমি বিক্রি, দান করা বা উপহার দেওয়া কোনওটাই করা যায় না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ