রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’

রোহিঙ্গা সমস্যা মানুষ সৃষ্ট বিপর্যয়: বরিস জনসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, রোহিঙ্গা সমস্যা মনুষ সৃষ্ট বিপর্যয়। সশ্লিষ্টদের রাজনৈতিক সদিচ্ছা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে এই সংকটের অবসান সম্ভব।

বরিস জনসন বলেন, এই মানুষগুলো যে ভয়াবহতার মধ্য দিয়ে গেছে সেই অভিজ্ঞতা আমি নিজ কানে শুনতে এবং তাদের অবস্থা স্বচক্ষে দেখতে চাই।

এই মানবিক সংকটের সুরাহায় সবাই মিলে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে আমি স্টেট কাউন্সেলর অং সান সু চি ও অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে কথা বলব।

আজ শনিবার বিকালে ঢাকায় পৌঁছে এক বিবৃতিতে এ সকথা বলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার শাহজালাল মিানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, ইউরোপ উইংয়ের মহা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির এবং ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক তাকে স্বাগত জানান।

ঢাকায় পৌঁছে তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এই বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ