রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ বৃহস্পতিবার পটুয়াখালীর লেবুখালীতে দেশের ৩১তম সেনানিবাসে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্পদ লুটপাট করতে ক্ষমতায় আসেনি। ক্ষমতায় এসেছি দেশের উন্নয়ন করতে।

প্রধানমন্ত্রী বলেন, সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো মুহূর্তে যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। ২০২১ সালে দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তর হবে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের সম্পদ লুটপাট করতে ক্ষমতায় আসিনি। ২১ বছর সশস্ত্র বাহিনীর উন্নয়নে তখনকার সরকার কোনও পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর লেবুখালীতে দেশের ৩১তম সেনানিবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩১তম সেনানিবাসটির নামকরন করা হয়েছে শেখ হাসিনা সেনানিবাস।

এর আগে সকাল সোয়া ১১টার সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পটুয়াখালী জেলার লেবুখালীতে স্থাপিত শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছান। সেনানিবাস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ